Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.233): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

পাঁচ উপায়ে দূর করুন বিরক্তিকর ব্রণ

পাঁচ উপায়ে দূর করুন বিরক্তিকর ব্রণ

আবহাওয়া পরিবর্তন পরিবেশের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকেও দারুণভাবে প্রভাব ফেলে। এই গরমে ত্বকে ব্রণের সঙ্গে সঙ্গে আরও নানান সমস্যা দেখা দেয়। তবে ব্রণের প্রকোপ একটু বেশি দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের গরমে ব্রণের সমস্যা বেশি হয়ে থাকে।

সমস্যা যেমন আছে তেমন রয়েছে এর সমাধানও। তবে এর জন্য কোনো প্রসাধনী নয়, ভরসা রাখুন ঘরোয়া উপাদানের উপর। এতে আপনি ত্বকের কোনো ক্ষতি ছাড়াই ব্রণ থেকে মুক্তি পাবেন। চলুন তবে জেনে নেয়া যাক কী কী উপায়ে ব্রণ থেকে মুক্তি পাওয়া সম্ভব-

স্ক্রাবিং

সমপরিমাণ চিনি ও নারকেল তেল মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ব্রণ দূর হবে দ্রুত।

অ্যাপেল সিডার ভিনেগার

তিন ভাগ পানি ও এক ভাগ ভিনেগার মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ সেকেন্ড পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে সুফল মিলবে।

মধু ও দারুচিনি

২ টেবিল চামচ মধুর সঙ্গে ১ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

অ্যালোভেরা জেল

ত্বক পরিষ্কার করতে ময়েশ্চারাইজার হিসেবে লাগান অ্যালোভেরা জেল। দিনে কয়েকবার এটি ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পাবেন।

গ্রিন টি

ফুটন্ত পানিতে গ্রিন টি ব্যাগ রেখে দিন ৫ মিনিট। ঠাণ্ডা হলে লিকার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে গেলে পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ জুলাই ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: