সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

স্যুটকেসের ভেতর থেকে বের হচ্ছে অদ্ভুত আওয়াজ, চমকে উঠলেন যাত্রীরা

স্যুটকেসের ভেতর থেকে বের হচ্ছে অদ্ভুত আওয়াজ, চমকে উঠলেন যাত্রীরা

পৃথিবীতে কতশত আজব ঘটনা ঘটে। যার কোনোটা আমাদের হাসায়, কোনোটা কাঁদায়, আবার কোনো কোনোটা আমাদের অবাক করে দেয়। এবারও ঠিক অবাক করার মতো একটি ঘটনা ঘটেছে। কী সেই ঘটনা? চলুন জেনে নেয়া যাক। 

বিমানে ওঠার ঠিক আগে স্যুটকেসের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ। চমকে উঠলেন আশপাশে থাকা যাত্রীরা। এই আওয়াজ বোমার, নাকি অন্য কিছুর? স্যুটকেসের ভেতর খুঁজতেই মিলল আওয়াজের সূত্র। ভেতর থেকে বের হলো একটি স্পিকার।

কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলেন। সেই বন্ধুর দলেরই কেউ মজা করতে স্যুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এই স্পিকারটি। শুধু তাই নয়, স্পিকারে বাজতে থাকে অস্বস্তিকর আওয়াজ। বন্ধুকে বিড়ম্বনায় ফেলতে পর্ন ছবিতে ব্যবহৃত নারীকণ্ঠের চিৎকারধ্বনিকেই বেছে নিয়েছিলেন তারা।

প্রথমে বুঝতে না পারলেও পরে যথেষ্ট লজ্জায় পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই স্পিকারটি বন্ধুকে ফেরত দেন। সেই সময়ে সেই ব্যক্তির আশপাশে থাকা যাত্রীরা ঘটনাটিকে মজার খোরাক হিসেবেই উপভোগ করেন।

বন্ধুদের মধ্যে একজন আবার এই মজার ঘটনাটি ভিডিও করে নেটমাধ্যমে আপলোড করেন। প্রায় ৩১ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন।

নেটাগরিকদের অনেকেই এই ভিডিও দেখার পর বলেছেন, তারাও তাদের বন্ধুদের সঙ্গে এই রকমের তামাশা করতে চান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা