সংগৃহীত
রাজধানীর পল্লবীতে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে চালু হয়েছে ‘ইজি সদাই মেগা মল’। এক ছাদের নিচে দেশীয় ৪১টি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্য কেনার সুযোগ থাকছে এই মেগা মলে। পোশাক, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে ফ্রোজেন খাবার ও মাছ, মিলবে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য।
রোববার (১১ অক্টোবর) বিকালে মিরপুর-১২-এর মোল্লা মার্কেটের পঞ্চম তলায় মেগা মলটির উদ্বোধন করা হয়।
এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের দেশীয় শাড়ি, রেডিমেড ও আনস্টিচড থ্রিপিস, ওড়না, হিজাব, নকশিকাঁথা, বেডশিট, শিশুদের পোশাক, হোম ডেকোর পণ্য, ফ্রোজেন খাবার ও মাছসহ নানা পণ্য।
মেগা মলটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার জেতারও সুযোগ। সর্বোচ্চ ৫ হাজার টাকার কেনাকাটায় ব্রান্ড নিউজ আইফোন জেতার সুযোগ থাকছে। প্রথম তিন মাসের কেনাকাটার ওপরে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
মেগা মলে রয়েছে শাড়ি ও আনস্টিচড থ্রিপিস এর ব্র্যান্ড ওলো সই। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফাহমিদা আখতার বলেন, অনেক দিন থেকেই এমন একটি আয়োজন খুঁজছিলেন তিনি, যেখানে একসঙ্গে দেশীয় অনেকগুলো উদ্যোক্তার নানান ধরনের পণ্যের সমাহার বসবে।
ফাহমিদা জানান, বেশ কয়েক বছর অনলাইনে দেশীয় শাড়ি ও আনস্টিচড থ্রিপিস বিক্রি করেছেন তিনি। এর আগে একটি শোরুমও নিয়েছিলেন। তবে একসঙ্গে অনেক ধরনের পণ্যের পসরা মেগা মলের আয়োজনকে সমৃদ্ধ করেছে।
মেগা মলটিতে অন্যান্যের মধ্যে অংশ নিয়েছে নগর নন্দিনী, সহজনীডস, ফারহানাস ড্রিম, সহজনীডস, গিফটি বারাকাহ, রাফা ই-শপ, এলারা লিভিং, মেইসনন জুব, টাঙ্গাইল ভাইবস, ওলো সই, রাফানা, তানজিলাস কালেকশন, স্টাইল উইথ আমেনা / টগস বাই লিমু, ফারহানাস ড্রিম, ক্লজেট বাই শ্রাবণী, মারিয়াম মার্ট, নকশী বিডি, রায়া’স এক্সক্লুসিভ কালেকশন, নান্দনিক টাচ, নূরী, গৃহপণ্য বিডি, রাইয়ান মার্ট, সিনিয়র নীডস, রাফা ই-শপ, ডি আলত্রা মোডা, শুদ্ধ লিভিং, নিত্যপ্রয়োজন, টয় টয় বিডি, গৃহ মার্ট, গিফটি বারাকাহ, বাণিজ্যবিডি, নতুন কিছু, ব্লু – ইয়োর ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড, কিডস অরা, স্মার্ট লেবাস, জুশ, জেন্টল এরিয়া, আরবান ভোগসহ দেশীয় বিভিন্ন ব্র্যান্ড।
সূত্র: কালবেলা













