শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

ডিমের তরকারি রান্না না করায় রেগে বন্ধুকে খুন

ডিমের তরকারি রান্না না করায় রেগে বন্ধুকে খুন

রাতের খাবারে ডিমের তরকারি রান্না করেনি বন্ধু। আর তাই রেগে বন্ধুকে খুনই করে ফেললো এক ব্যক্তি। এমনই নৃশংস ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে।

সংবাদমাধ্যম নিউজ ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, নাগপুরের মানকাপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম বেনারসি। একটি গ্যারাজের সামনে থেকে তার দেহ উদ্ধার হয়। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডিমের তরকারি রান্না না করার কারণেই বেনারসিকে খুন করেছে গৌরব।

প্রতিবেদনে আরো বলা হয়, মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, গৌরব গায়কোয়াড় নামে মৃতের এক বন্ধু এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে গৌরবকে রাতে খাওয়ার জন্য ডাকে বেনারসি। এরপর দুজন গভীর রাত পর্যন্ত মদ্যপান করে। কিন্তু বেনারসি ডিমের তরকারি রান্না করেনি শুনেই রেগে যায় গৌরব। এরপরই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আচমকাই বেনারসির মাথায় রড দিয়ে আঘাত করে গৌরব। যার ফলে মৃত্যু হয়ে বেনারসির।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ আগস্ট ২০২৬ || ৩০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: