Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল

চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল

সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৭ শতাংশ। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। এ দুই খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে।

জুলাই-অক্টোবর সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭৭১ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৭ শতাংশ। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬০০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেশি। সামগ্রিক রপ্তানি আয় বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।

পোশাকের বাইরে এগিয়েছে পাট ও চামড়া

তৈরি পোশাকের পাশাপাশি কয়েকটি পোশাক বহির্ভূত পণ্য খাতেও রপ্তানি আয় বেড়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৩৮ কোটি ৩০ লাখ ডলার।
চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ। এ খাতে আয় হয়েছে ৪৬ কোটি ৪০ লাখ ডলার। এ ছাড়া রাসায়নিক পণ্যের রপ্তানি আয় ২৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

এ সময়ে হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। পাদুকা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭ শতাংশ।

সব পণ্য খাতে অবশ্য রপ্তানি আয় বাড়েনি। আলোচ্য চার মাসে কৃষিপণ্যের রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি থেকে আয় কমেছে ১০ দশমিক ৯ শতাংশ। একই সময়ে তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানি আয় কমেছে ১০ দশমিক ২ শতাংশ।

সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে তৈরি পোশাক খাতের প্রাধান্য অব্যাহত রয়েছে। তবে পাট, চামড়া ও রাসায়নিক পণ্যের মতো কয়েকটি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন বাজার খোঁজা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ নভেম্বর ২০২৬ || ১৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: