সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বগুড়ায় ২০ নারীকে সেলাই মেশিন

বগুড়ায় ২০ নারীকে সেলাই মেশিন

সংগৃহীত

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে বগুড়া সদর উপজেলার ২০ জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের পর তাঁদের হাতে সেলাই মেশিনও তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এ ছাড়া ঢাকায় সাহিত্য আড্ডা এবং সাইবার ক্রাইম প্রতিরোধে কমলগঞ্জে টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে সদর উপজেলার ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাঁদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।

 

বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন  শারমীন, শাম্মী, রিতা আক্তারসহ সুবিধাভোগীরা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁরা জানান, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, সেলাই মেশিন পেয়ে তাঁরা সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন, নিজের খরচ মিটিয়ে পরিবারকেও সহায়তা করতে পারবেন।

ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, বসুন্ধরা শুভসংেঘর মাধ্যমে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ।

এ উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

 

বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা-বাণিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অসচ্ছল নারীদের সামনে এগিয়ে নিতে কাজ করছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অসচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরণীয়, অনুসরণীয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো সবাই যদি এগিয়ে আসে, সরকারের কর্মকাণ্ড বাস্তবে রূপ দিতে কাজ করে, তাহলে দেশ দাঁড়িয়ে যাবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

 

ঢাকায় সাহিত্য আড্ডা : তরুণদের বইমুখী করা, সৃজনশীল চিন্তাচর্চা বৃদ্ধি এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যে রাজধানীর দারুস সালামে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ দারুস সালাম থানা শাখার আয়োজনে পাঞ্জেরী মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এবার আলোচনা করা হয় জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘নন্দিত নরকে’ নিয়ে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন তাঁর বক্তব্যে বলেন, ‘তরুণসমাজ যদি বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে তারা সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের শক্তিতে পরিণত হবে। শুভসংঘ সব সময় তরুণদের সৃজনশীল ও ভালো কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।’

সাইবার ক্রাইম প্রতিরোধে কমলগঞ্জে বৈঠক : বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে ভুল তথ্য ও গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আর এ বাস্তবতাকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে শুভসংঘ আয়োজন করে ‘সামাজিক মাধ্যমে গুজব, অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয়’ শীর্ষক টেবিল বৈঠক।

সুধীসমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যদের অংশগ্রহণে গতকাল  কমলগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এ  বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও বসুন্ধরা শুভসংঘ কমলগঞ্জ শাখার উপদেষ্টা কাজী মামুনুর রশিদ।  বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন