সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাইবান্ধায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গাইবান্ধায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সংগৃহীত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে ভূমিসেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন এবং গাইবান্ধা সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করা, হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণে ভূমিসেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন