সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সংগৃহীত

গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সাথে গাইবান্ধা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ গাইবান্ধা প্রেসক্লাবের নের্তৃবৃন্দ।

জেলার সার্বিক উন্নয়ন, উনয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় সরকারের সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে ঘন্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে জেলা পরিষদের প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন