সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন।
গতকাল মঙ্গলবার (১২ মে) সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি সাব্বির হোসেন (এটিএন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ (গ্লোবাল টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক আল আমিন (মানবজমিন), দপ্তর সম্পাদক রাব্বি (এশিয়া পোস্ট), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান (আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী (দৈনিক জনকণ্ঠ) এবং কার্যনির্বাহী সদস্য মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক।
কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন সাংবাদিক রফিকুল ইসলাম রলি, ফয়েজ রেজা, শাহরিয়ার আরিফ এবং সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির। নির্বাচন সচিবের দায়িত্বে ছিলেন বিদায়ী কমিটির সভাপতি সাহেদুজ্জামান সাকিব ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সদস্যরা প্রতি বছর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করে থাকেন।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)







