সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার বন বিভাগের একটি সরকারি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ উপজেলার জে কে কলেজ এলাকার প্রবাসী মুকুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে পরিবারের অগোচরে আব্দুর রউফ পাশের বন বিভাগের পুকুরে গোসল করতে যায়।

এক পর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন