সংগৃহীত
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের নিশ্চিত ভিসা এবং চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে যাওয়ার ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই ধরনের প্রতারণা এড়াতে এবং সঠিক তথ্য যাচাইয়ের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট (www.gov.uk) ব্যবহারের পরামর্শ দিয়েছে কমিশন।
এছাড়া কোনো ধরনের সন্দেহজনক লেনদেন বা প্রতারণার শিকার হলে পরিচয় গোপন রেখে BangladeshVisaFraud@fcdo.gov.uk ঠিকানায় অভিযোগ করার সুযোগ রয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট













.webp)