বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১

সংগৃহীত

গাইবান্ধায় সারাদেশের ন্যায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৬৫০ জন পরীক্ষার্থী, আর অসদুপায় অবলম্বনের দায়ে গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, কেন্দ্র সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম ও সহকারী সচিব শরীফ মো. আবু ইউসুফ।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর গাইবান্ধা জেলায় ৬৮টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসিতে ২৬ হাজার ২১ জন, ১১টি কেন্দ্রে দাখিলে ৫ হাজার ৯০৮ জন এবং ১৫টিতে এসএসসি ভোকেশনাল ও দাখিল মিলিয়ে ২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী রয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৭১৭ জন, সুন্দরগঞ্জে ৮টি কেন্দ্রে ৪ হাজার ৬৮৭ জন, সাদুল্লাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৬০২ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৬ হাজার ৫৮০ জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ৪৯৫ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮ জন এবং ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ২২ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এর মধ্যে জেলায় এসএসসি তে ২১০ জন, দাখিলে ৩৫৬ জন, ভোকেশনালে ৯৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ও গোবিন্দগঞ্জ উপজেলায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

সূত্র: প্রথম আলো