বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ কলেজছাত্র আটক

কুমিল্লায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ কলেজছাত্র আটক

সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় জাল টাকার সরঞ্জামসহ আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আরিফুল ইসলাম জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ্ আলমের ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জাল টাকা সরবরাহ করার সময় আরিফুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশি টাকার বিভিন্ন জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যমতে মুরাদনগরের বাবুটিপাড়া গ্রামের তার নিজ ঘরের বক্স খাটের ভেতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়। 

ওসি আতিকুর রহমান বলেন, আটক আরিফুর রহমান বেশ কয়েকদিন যাবৎ চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন