সংগৃহীত
নোয়াখালীর সোনাইমুড়ী পৌর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেনবিক্রিকরায় ‘লিয়ন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে অকটেন বিক্রি করছে। পরে তল্লাশি চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় দেখা যায়, তারা প্রতি লিটার অকটেন ১৫০ টাকা দরে বিক্রি করছিল। ভোক্তা অধিকার লঙ্ঘন এবং সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে মজুত থাকা বাকি অকটেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম ভঙ্গকারী যে কোনো প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ঢাকা পোষ্ট













