বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। একইসঙ্গে রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কদমতলীতে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাতে র‍্যাব সদর দপ্তরের উপ-পরিচালক মেজর লুৎফর রহমান হাদী জানান, এই দুই অভিযানের বিস্তারিত তথ্য জানাতে (আজ) বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সূত্র: ঢাকা পোষ্ট