রোববার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অভিজ্ঞতা নিতে কবরে ঢুকে বিপাকে ইউটিউবার

অভিজ্ঞতা নিতে কবরে ঢুকে বিপাকে ইউটিউবার

নিজ বাড়ির উঠানে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে এক ইউটিউবার নিতে চাইলেন কবরের অভিজ্ঞতা। কিন্তু এতে পড়লেন বিপাকে। তার অভিজ্ঞতা সঞ্চয়ে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। ঐ ইউটিউবার ও তার ভাইকে আটক করে নিয়ে যায় থানায়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বগুড়ার শাজাহানপুরে।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কবর থেকে ইউটিউবার রনিকে আটক করে পুলিশ। জীবিত অবস্থায় কবরের অভিজ্ঞতা ইউটিউবে পোস্ট করার জন্য রনি এমন কাণ্ড ঘটান বলে পুলিশ জানায়।

শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে তা ইউটিউবে পোস্ট করার করার জন্য তিনি এই কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটককৃত রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চলতি বছর ডিপ্লোমা পাস করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান রনি নিজ বাড়ির উঠানে কবর খুঁড়ে রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সবার অজান্তে খাবার, পানি, লাইট, ক্যামেরা নিয়ে কবরে ঢোকেন। কবরে যাতে গরম না লাগে সেজন্য ওপর থেকে প্লাস্টিকের মোটা পাইপের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।

রনি বছরখানেক আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে ভ্রমণ করেন বলে জানান স্থানীয়রা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা