মেসির গোলে কেয়া পায়েলের বাঁধভাঙা উচ্ছ্বাস
২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য। আর মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনেও।