টাচস্ক্রিন ও ওএলইডি পর্দার ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল
অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো নোটবুক কম্পিউটারে যুক্ত হতে পারে টাচস্ক্রিন ও ওএলইডি পর্দা। আগামী ২৮ অক্টোবর ‘প্রো অ্যান্ড টেল’ নামের এক অনুষ্ঠানে নতুন এই নোটবুক উন্মোচন করতে পারে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। একই অনুষ্ঠানে এম৬ চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাকের পাশাপাশি নতুন আইপ্যাড মিনিও আসতে পারে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে।