বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভালোবাসুন বা ঘৃণা করুন, সম্মান আর্তেতার প্রাপ্য

ভালোবাসুন বা ঘৃণা করুন, সম্মান আর্তেতার প্রাপ্য

সংগৃহীত

ঠিক এক বছর আগে ফুটবল বিশ্লেষক গ্যারি নেভিল মিকেল আর্তেতাকে খোঁচা দিয়ে বলেছিলেন, টানা পাঁচ মৌসুম কোনো বড় ট্রফি না জিতেও আর্সেনালে চাকরি টিকিয়ে ররাখাই আর্তেতার সবচেয়ে বড় সাফল্য। সেসময় অনেকেই সায় দিয়েছিলেন তাতে। কিন্তু সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ৪৪ বছর বয়সী এই স্প্যানিশ মাস্টারমাইন্ড প্রমাণ করলেন, কেন ক্লাবের উচিত ছিল তার ওপর অন্ধ বিশ্বাস রাখা।

বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটির ড্রয়ে আর্সেনালের এই প্রিমিয়ার লিগ জয় কেবল একটি ট্রফি প্রাপ্তি নয়, এটি আর্তেতার সীমাহীন ধৈর্য, জেদ এবং চরম বাস্তবতাবাদের এক অনন্য বিজয়।

২০১৯ সালের ডিসেম্বরে যখন আর্তেতা আর্সেনালের দায়িত্ব নেন, তখন ক্লাবের অবস্থা ছিল নাজেহাল। উনাই এমেরির বিদায়ের পর স্টেডিয়ামের অর্ধেক গ্যালরি ফাঁকা থাকত, ভক্তদের মাঝে ভর করেছিল চরম এক একঘেয়েমি। আর্তেতা নিজেও একবার বলেছিলেন, এই ক্লাবে কোনো প্রজেক্ট কাজ করবে না।

আর্সেনালের অপরাজেয় ‘ইনভিন্সিবল’ যুগের মহানায়ক থিয়েরি অঁরিও স্বীকার করেছেন, আর্তেতার কোচিং দর্শন ব্যক্তিগতভাবে তার পছন্দ নয়। তবে একজন অন্ধ গানার্স সমর্থক হিসেবে এই ট্রফির মূল্য তার কাছে আকাশচুম্বী।

অঁরি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা নরম মাটির মানুষ। আমরা নাকি লিড ধরে রাখতে পারি না। তাই প্রতিপক্ষ মাঠে আমাদের বুলিং করে। সবাই বলত, আর্সেনাল কি খারাপ খেলে ম্যাচ জিততে পারে? আজ দল ঠিক সেটাই করে দেখিয়েছে এবং এই কৌশলে তারা মাস্টার বনে গেছে। আমার এটা ভালো নাই লাগতে পারে, কিস্তু আমি একে মনে-প্রাণে সম্মান করি।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন