রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ছক্কার সেঞ্চুরিতে সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

ছক্কার সেঞ্চুরিতে সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

সংগৃহীত

প্রতিদিনই রেকর্ড বই নতুন করে লিখছেন বৈভব সূর্যবংশী। ইতোমধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করা দ্রুততম ভারতীয় হয়েছেন, ৪০ বলের কম খেলে দুটি আইপিএল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। গতকাল (শনিবার) আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী ব্যাটার।

মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মারেন সূর্যবংশী। তাতে টি-টোয়েন্টিতে দ্রুততম ছয়ের সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ৫১৪ বল খেলে ছক্কার সংখ্যাকে তিন অঙ্কের ঘরে নিলেন। তাছাড়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি এই মাইলফলকে নাম লিখেছেন। 

১৬ বলে ৩৬ রান করেছেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল তিন ছয় ও তিনটি চার। তিনটি ছক্কাই এসেছে পাওয়ার প্লেতে। তাতে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ৩০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ড ছিল অভিষেক শর্মার দখলে। ২০২৪ সালে প্রথম ছয় ওভারে ২৯ ছক্কা মারেন তিনি।

সূর্যবংশীর একাধিক রেকর্ডের দিনে তার দল রাজস্থান রয়্যালস হেরে গেছে গুজরাট টাইটান্সের কাছে। আগে ব্যাট করে দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলের ৫৫ ও ৮৪ রানের ইনিংসে দুইশ ছাড়ায় তাদের স্কোর। ২৩০ রানের লক্ষ্যে নেমে রাজস্থানের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে ১৫২ রানে অলআউট হয় তারা। আফগান লেগস্পিনার ৪ ওভারে ৩৩ রান খরচায় চার উইকেট নেন। ২.৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন জেসন হোল্ডার।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন