শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

সংগৃহীত

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন। বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল।

আজ সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দুটিই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। দীপ্ত টেলিভিশন সেমি-ফাইনালে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে।

চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন ও রানার্স আপ কালবেলাকে আকর্ষণীয় ট্রফি, প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দেয়া হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ফাইনাল ম্যাচ উপভোগ করে পুরস্কার প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি রায়হান আল ‍মুঘনি।

পুরস্কার প্রদান মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, 'সুন্দর এই আয়োজনের জন্য বিএসজেএকে ধন্যবাদ। সামনে এমন আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও পাশে থাকবে।'

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, 'যারা (সাংবাদিকরা) আমাদের নিয়ে লেখে তাদের খেলা দেখা আলাদা আনন্দের। এমন আয়োজনে ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসা বহিঃপ্রকাশ।' স্কয়ার ট্রয়লিট্রিজের হেড অফ মার্কেটিং ড জেসমিন জামান বলেন, 'এমন আয়োজনে স্কয়ার পাশে থাকতে পেরে গর্বিত। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকবে।'

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন