সংগৃহীত
জাতীয় দাবাড়ু সুব্রত বিশ্বাস। সম্প্রতি তিনি সাভার থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বাসে ল্যাপটপ, নতুন মোবাইল ও হার্ডডিস্ক ফেলে যান। কয়েক দিন পর সবকিছু অক্ষত অবস্থায় দাবাড়ু সুব্রত বিশ্বাসকে ফিরিয়ে দেন বাসচালক।
সুব্রতকে খুঁজে বের করা বাসচালক রাসেলের জন্য মোটেই সহজ ছিল না। মোবাইলে সিম কার্ড না থাকায় সরাসরি যোগাযোগের কোনো পথ ছিল না। হাল না ছেড়ে রাসেল হার্ডডিস্কটি একজন মেকানিকের কাছে নিয়ে যান এবং অনেক পরিশ্রম করে ভেতরের তথ্য ঘেঁটে সুব্রতের যোগাযোগ নম্বর সংগ্রহ করেন।
এরপর তিনি নিজ উদ্যোগে সুব্রতের সঙ্গে যোগাযোগ করে সবকিছু বুঝিয়ে দেন। হারিয়ে যাওয়া বা ফেলে আসা এত দামি ও প্রয়োজনীয় জিনিস ফিরে পাওয়া বর্তমান সময়ে বিরল এক ঘটনা।
দাবাড়ুদের জন্য ল্যাপটপ ও হার্ডডিস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে দাবার অসংখ্য কৌশল ও তথ্য সংরক্ষিত থাকে। বাসচালক রাসেলের এমন মহৎ কাজের স্বীকৃতি হিসেবে শনিবার একটি দাবা টুর্নামেন্টে তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং দাবাড়ুদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।
পন পাওয়ার চেস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে ল্যাপটপ ও মোবাইল ফিরে পাওয়া সেই সুব্রত বিশ্বাসই বাজিমাত করেছেন। নয় রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি সাড়ে আট পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বাসচালকের সততা আর সুব্রতের দাবার চালে এক চমৎকার সমাপ্তি দেখল ক্রীড়াঙ্গন।
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)








.webp)
