Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.184): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

চলমান ওয়ানডে বিশ্বকাপে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে সেমিতে এসেছে নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে দুই দল। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। 

গ্রুপ পর্বে ৯ ম্যাচে শতভাগ জয়ে বাড়তি আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। দলের তারকা ব্যাটার বিরাট কোহলি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৯৪ রান সংগ্রহ করেছেন। অধিনায়ক রোহিত ৫০৩ রান নিয়ে খুব একটা পিছিয়ে নেই। 

এর পাশাপাশি ফাস্ট বোলিং লাইন-আপে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি - প্রত্যেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। 

নিজ মাটিতে ২০১১ সালে সর্বশেষ মুম্বাইয়ে শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ভারত। তৃতীয় শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষার পর আবারো ঘরের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ভারতের সামনে এর চেয়ে ভাল সুযোগ আর আসবে না।

এদিকে শেষ দুই বিশ্বকাপে সেমিফাইনালে পরাজিত দল নিউজিল্যান্ড এবারের আসরে প্রথম চার ম্যাচে জয়ী হবার পর টানা চার ম্যাচে পরাজিত হয়। এ পর্যন্ত ১৩টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নবমবারের মত সেমিফাইনালে খেলছে।

চার বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ম্যানচেস্টারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ১৮ রানে পরাজিত করে ফাইনালের টিকেট পেয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়িয়েছিল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতীয় অধিনায়ক রোহিতের হোম গ্রাউন্ড। এই মাঠেই গ্রুপ পর্বে শ্রীলংকাকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৩০২ রানের বিশাল জয় পেয়েছিল ভারত।

তবে নিউজিল্যান্ড দলেও পরীক্ষীত বিশ্বমানের ব্যাটার রয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসনের দক্ষতা এরই মধ্যে প্রমাণিত। ইনজুরি থেকে সুস্থ হয়ে টুর্নামেন্টে ফিরে এসে পাকিস্তানের বিপক্ষে ৯৫ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। 

ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি অভিজ্ঞ পেসার হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন ফার্গুসন। বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার এখন পর্যন্ত ১৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠেছেন। 

তবে এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সম্পদ ২৩ বছর বয়সী রাচিন রবীন্দ্রকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে ভারতকে। এটাই রাচিনের প্রথম বিশ্বকাপ। ভারতীয় বংশোদ্ভূত এই বাঁ-হাতি ব্যাটার এরই মধ্যে তিন সেঞ্চুরিসহ ৫৬৫ রান সংগ্রহ করেছেন।

সূত্র- ডেইলি বাংলাদেশ

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ অক্টোবর ২০২৬ || ৮ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: