Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.184): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

‘ওয়ানডে এখন টি-২০ এর মতো হয়ে গেছে’

‘ওয়ানডে এখন টি-২০ এর মতো হয়ে গেছে’

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে আসরজুড়ে ব্যাটিংয়ে বেশ ভুগতে হয়েছে টাইগারদের। তবে ঠিক কী কারণে এমন ভরাডুবি সেটা নিয়েও আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। অবশ্য স্কোয়াডের বাইরে থাকা টাইগার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন ভিন্ন কিছু। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে আধুনিক ক্রিকেট এখন অনেক বদলে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টেও দেখবেন অনেক ইনটেনসিটি থাকে। ব্যাটাররা স্ট্রাইকরেট ঠিক রেখেই খেলার চেষ্টা করে। ওয়ানডে এখন টি-টোয়েন্টির মত হয়ে গেছে প্রায়। ম্যানেজমেন্ট হয়ত এসব মাথায় রেখেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সেভাবেই উন্নতি করার চেষ্টা করছে।’

নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা ভালো উইকেটের খেলার কথা জানিয়েছিলেন। এবার একই সুর মোসাদ্দেকেরও। ভালো উইকেটে খেলার তাগিদ দিয়ে এই ক্রিকেটার বলেন ‘ভালো উইকেটগুলাতে খেললে প্রতিদিন ৪০০ না হলেও ৩২০-৩০ রান হবে। দক্ষিণ আফ্রিকার মত দল যারা অনেক ভালো খেলেছে তারা কিন্তু আবার নেদারল্যান্ডসের কাছে হেরেছে। উইকেট অনেক বড় ফ্যাক্ট। সেখানে ৩২০-৩০ রান করা এবং রান তাড়া করার সক্ষমতা থাকতে হবে।’

সূত্র- ডেইলি বাংলাদেশ 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ অক্টোবর ২০২৬ || ৮ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: