Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনার দুর্দান্ত যাত্রা, পেরুর বিপক্ষে সহজ জয়

আর্জেন্টিনার দুর্দান্ত যাত্রা, পেরুর বিপক্ষে সহজ জয়

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত যাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ জয়ের পর গত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র'র করে এক সময়ের বিশ্বকাপ জেতা দলটি। এবার পেরুকে ২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে তারা। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন নিকোলাস গঞ্জালেজ এবং লটারো মার্টিনেজ।

আর্জেন্টিনা দল কোচ লিওনেল স্কালোনির অধীনে দুর্দান্ত পারফর্ম করছে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এখনো অপরাজিত লিওনেল মেসিরা। চারটি ম্যাচের মধ্যে একটিতেই কেবল ড্র  হয়েছে আলবেসিলেস্তেদের। আর জয় এসেছে বাকি তিনটিতে। যার শেষটি এলো পেরুর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে।

ইনজুরিতে থাকা সার্জিও আগুয়েরোর বদলে দলের মূল একাদশে জায়গা করে নিয়েছেন লটারো মার্টিনেজ। আর নিয়মিত গোল করে দলকে জয়ও এনে দিচ্ছেন তিনি। তার সঙ্গে লিওনেল মেসির কার্যকরী পারফরম্যান্স আর লিওনার্দো পারদেস ও জিওভানি লো সেলসোর মধ্যমাঠের নিয়ন্ত্রণে অপরাজেয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়তে পারত আর্জেন্টিনা। রেফারি ভিএআর দেখে পেরুর পেনাল্টির আবেদন নাকচ করে দিলে সে যাত্রায় রক্ষা পায় আলবেসিলেস্তেরা।

এরপর আক্রমণের ধার বেড়ে যায় আর্জেন্টিনার, জিওভানি লো সেলসোর দারুণ এক পাস থেকে ডি বক্সে থাকা নিকোলাস গঞ্জালেজ বল জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটের মাথায় নিকোলাস টাগলিয়াফিকো এবং লো সেলসোর দারুণ বোঝাপড়ায় আক্রমণ করে আর্জেন্টিনা আর তুলির শেষ আঁচড় টানেন গঞ্জলেজ।

এক গোলে এগিয়ে যাওয়ার মাত্র মিনিট দশেক পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লটারো মার্টিনেজ। লিওনার্দো পারদেসের রক্ষণচেরা পাসে ডি বক্সের ভেতর ঢুকে বল পেয়ে যান মার্টিনেজ, আর সেখান থেকে বল জালে জড়াতে একচুল ভুলও করেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। আর দুই গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় আলবেসিলেস্তেরা।

বিরতি থেকে ফিরলেও নিজেদের আক্রমণের ধার এতটুকু কমায়নি আর্জেন্টিনা, উলটো আরও আক্রমণাত্মক হয়ে খেলেছে তারা। যার ফলাফলের দেখা মিলছিল প্রায়, ম্যাচের ৫৯ মিনিটে ওকম্পাসের শট আটকে দেয় পেরু ডিফেন্ডার সান্তামারিয়া। ম্যাচের ৭৭ মিনিটে স্কোরশিটে নাম লেখাতে পারতেন মেসিও, মধ্যমাঠে বল পেয়ে পেরুর তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে পড়েন মেসি তবে ছয় গজ দূর থেকে নেয়া তার নেয়া শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে গোল বঞ্চিত হন মেসি।

শেষ পর্যন্ত দুই দল আর গোলের দেখা না পেলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচের তিনটিতে জয় আর একটিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। এদিকে সব ম্যাচে জয়ী হয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৬ || ২৯ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: