সংগৃহীত
বাংলাদেশের স্মার্ট ডিজিটাল কানেক্টিভিটি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে Free Y-Fi। আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্মটি নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সুবিধা আরও সহজ ও সহজলভ্য করে তুলছে।
বর্তমানে Free Y-Fi ঢাকা সহ সারা দেশের প্রায় ১০০টি পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে। কর্পোরেট অফিস, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট ভেন্যু ও বিভিন্ন পাবলিক স্পেসে এই সেবা ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন হাজারো মানুষ।
Free Y-Fi–এর সিইও আবদুল ওয়াদুদ বলেন, ডিজিটাল যুগে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়; এটি শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা মানুষের জন্য সহজ, নিরাপদ ও স্মার্ট ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি।
তিনি আরও বলেন, বর্তমানে নিজস্ব সেটআপের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে প্রায় ১০০টির মতো পাবলিক প্লেসে আমরা ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও বড়। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে মানুষ তাদের নিজস্ব রাউটার Free Y-Fi প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবে। আমাদের লক্ষ্য শুধু ইন্টারনেট দেওয়া নয়, বরং মানুষের জন্য ডিজিটাল সুযোগ তৈরি করে দেওয়া।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলোও তাদের গ্রাহকদের সঙ্গে আরও সহজে ও কার্যকরভাবে যুক্ত হতে পারছে। ডিজিটাল বিজ্ঞাপন ও স্মার্ট ডেটার সমন্বয়ে Free Y-Fi একটি নতুন ধরনের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে ব্যবহারকারী, ব্যবসা ও প্রযুক্তি একসঙ্গে যুক্ত হচ্ছে।
ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কানেক্টিভিটি সম্প্রসারণ করে ১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে Free Y-Fi। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে Free Y-Fi নিজেকে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সহজ প্রযুক্তি, বাস্তবসম্মত ধারণা ও মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।
সূত্র: ঢাকা পোষ্ট














