Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.233): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

কম দামের ফোল্ডেবল স্মার্টফোন আনছে স্যামসাং

কম দামের ফোল্ডেবল স্মার্টফোন আনছে স্যামসাং

সব ধরনের গ্রাহকের কথা বিবেচনা করে সস্তা দামের ফোল্ডেবল স্মার্টফোন আনতে পারে স্যামসাং। ২০২৪ সালেই মিড রেঞ্জের ফোন বাজারে আনবে কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ফোল্ডেবল স্মার্টফোনের প্রথম দিকের সফল উৎপাদক স্যামসাং। কোম্পানিটির গ্যালাক্সি জেড ফ্লিপ ও গ্যালাক্সি জেড ফোল্ড–দুটি ফোল্ডেবল সিরিজ অনেক জনপ্রিয়। তবে দুটি সিরিজের দাম শুরু হয় ১ হাজার ডলার থেকে। এবার বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে কম বাজেটের ফোল্ডেবল ফোন তৈরিতে কাজ করছে স্যামসাং।

স্যামসাং এসব ফোনের দাম কত রাখবে, তা এখনো নিশ্চিত জানা যায়নি। তবে তথ্যসূত্র বলেছে, এসব ফোনের দাম ৪০০ থেকে ৫০০ ডলার হতে পারে।

২০২৩ সালের মোট স্মার্টফোন বিক্রির ১ দশমিক ৬ শতাংশই হল ফোল্ডেবল স্মার্টফোন এবং এসব ফোনের ১৮৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে। আর ২০২৪ সালে এটি বেড়ে ২ দশমিক ২ শতাংশ ও ২৫২ লাখ ইউনিট হতে পারে। আর ২০২৭ সালে ৫ শতাংশ ও ৭০০ কোটি ইউনিটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র- ডেইলি বাংলাদেশ

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ জুলাই ২০২৬ || ১০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: