Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ফ্রিজে রাখা খাবারের স্বাদ অটুট রাখবেন যেভাবে

ফ্রিজে রাখা খাবারের স্বাদ অটুট রাখবেন যেভাবে

ফ্রিজ আমাদের ব্যস্ত জীবনে এক প্রকার আশীর্বাদ। কারণ ফ্রিজে খাবার সংরক্ষণের কারণে অনেক খাবার নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়, বেঁচে যায় অনেকটা সময়ও। কারণ খাবার ফ্রিজে না রাখলে তখন বারবার গরম করে রাখতে হয়। তাতে সময় নষ্ট হয় অনেকখানি।

নিঃসন্দেহে ফ্রিজে খাবার রাখার অনেক ভালো দিক আছে। কিন্তু ফ্রিজে খাবার রাখার কারণে অনেকসময় এর স্বাদ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকে। অনেকে আবার ফ্রিজে রাখা খাবার থেকে এক ধরনের গন্ধ পান। তারা ফ্রিজে রাখা খাবার খেতে পারেন না। কী করলে ফ্রিজে রাখা খাবারের স্বাদ অটুট থাকবে? চলুন জেনে নেয়া যাক-

* কোনো খাবার ফ্রিজের গায়ে লাগিয়ে রাখবেন না, কোনো রকম ফল শাকসবজি একেবারেই রাখবেন না। যদি অনেকদিন ভালো রাখতে চান তাহলে একদম এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রাখবেন।

jagonews24

* মজার একটা ব্যাপার হলো, চানাচুর, গুঁড়ো দুধ ফ্রিজে রাখলে তা অনেকদিন মুচমুচে থাকে। এর জন্য এটিকে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করতে হবে।

* ফ্রিজে যা-ই রাখুন না কেন, এয়ারটাইট পাত্রে ভরে রাখবেন। মাঝেমধ্যে পাত্র সোডা ও পানি দিয়ে পরিষ্কার করবেন।

* একটি কাটা লেবু সবসময় ফ্রিজে রেখে দেয়ার চেষ্টা করবেন। এর ফলে কোনো দুর্গন্ধ ছড়াবে না। তবে একই লেবু অনেকদিন রাখবেন না। ক’দিন পরপর লেবু বদলে দিন।

* বেশি মাছ রাখলে তা অবশ্যই লবণ-পানি দিয়ে ধুয়ে রাখবেন। এতে করে ফ্রিজের ভেতর দুর্গন্ধ ছড়াবে না।

jagonews24

* যদি কাটা কোনো সবজি রাখতে হয় তাহলে একটি কনটেইনারের কিছুটা লবণ দিয়ে এয়ারটাইট ভাবে রাখবেন।

* ডিম রাখতে হলে ডিম রাখার ট্রেতে না রেখে একটি বাটিতে করে ভিতরে রাখবেন।

* ফল রাখার থাকলে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে বাকিগুলো আস্ত রাখার চেষ্টা করবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা