Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

নিউটনের সেই আপেল গাছটি এখনো বেঁচে আছে!

নিউটনের সেই আপেল গাছটি এখনো বেঁচে আছে!

 
বিশ্ববিখ্যাত পদার্থবিদ আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষ সূত্র আবিষ্কার করেন, তার নেপথ্যে ছিল একটি আপেল গাছ। তিনি তার বাড়ির আঙিনার একটি আপেল গাছের নিচে বসে ছিলেন। এসময় গাছটি থেকে আপেল পড়ে তার মাথায়। ওপরে কিংবা আশেপাশের দিকে না গিয়ে আপেলটি কেন সোজা নিচের দিকে এল, এই চিন্তা করতে করতে তিনি মাধ্যাকর্ষের ধারণা পেয়ে যান।

পুরোনো এই গল্পের ‘নায়ক’ আপেল গাছটি এখনো বেঁচে আছে। ১৬৬৬ সালের ‘ঐতিহাসিক’ এই ঘটনার সাক্ষী গাছটি দেখতে অনেকেই এখনো ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছুটে যান।

নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা লিপিবদ্ধ আছে অষ্টাদশ শতাব্দির একটি পান্ডুলিপিতে, যেটির লেখক উইলিয়াম স্টুকিল। তিনি নিউটনের বন্ধু। ওই পান্ডুলিপিতে তিনি লিখেছেন, নিউটন আমাকে বলেছিলেন আপেল গাছটির নিচে তিনি গভীর চিন্তামগ্ন ছিলেন। এসময় আপেলটি মাথার উপর পড়ার কারণেই তিনি বিষয়টি নিয়ে ভাবতে বসেছিলেন। এই ভাবনা থেকে বের হয়ে আসে আজকের মাধ্যাকর্ষ সূত্র। নিউটন এই গল্প তার ছাত্রদেরও বলতেন।

স্টুকিল ওই পান্ডুলিপিতে লিখেছেন, নিউটন এবং তিনি এই আপেল গাছটার নিচে বসে একদিন চা খাচ্ছিলেন। এমন সময় নিউটন তাকে বলেন—তুমি কি জানো আমি যুবক বয়সে এই গাছের নিচে বসা অবস্থায় মাধ্যাকর্ষের ধারণা পেয়েছিলাম? আমি তখন কথাটি রসিকতা মনে করে বলেছিলাম, ওহ্ তাই? কিন্তু পরে কথাটি নিউটন যখন তার ছাত্রদেরও একাধিকবার বলেছেন তখন বুঝতে পারি সেটি রসিকতা ছিল না।

আইজ্যাক নিউটনের বাড়ির সামনের এই আপেল গাছটির আপেলও গুণমানে অতি উৎকৃষ্ট। বিরল এই প্রজাতির নাম ‘ফ্লাওয়ার অফ কেন্ট’। এই গাছ থেকেই ইংল্যান্ডের অন্যত্র নানা সময়ে রোপন হয়েছে চারা, নিউটনের স্মৃতিতে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ আগস্ট ২০২৬ || ৩০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: