Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.59): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

শীতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

শীতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত

নতুন বছরের শুরুতেই শীত জেঁকে বসায় গত দুইদিন ধরে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে শহর-গ্রামের মাঠ-ঘাট। এরমধ্যে আরো দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়।

আগামী ৫ জানুয়ারি (শুক্রবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

১২ সেপ্টেম্বর ২০২৬ || ২৮ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: