বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও স্ক্যাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও স্ক্যাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিল (ফেয়ারডিল) ও ৬৩ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।  

র‌্যাব জানায়, রোববার (১৮ মে) রাত ২টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার দত্তবাড়ী সানিকন এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার ওপর থেকে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফ সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জুয়েল শেখ (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ী এলাকার মোঃ আমজাদের ছেলে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ নিজের হেফাজতে রেখে সিরাজগঞ্জ সদরসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানা-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন