মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুই বাড়িতে চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুই বাড়িতে চুরি

সংগৃহীত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা সোনা ও রুপার গহনা, নগদ টাকা, কাঁসার বাসন পত্রসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি করে।

জানা যায়, আজ সোমবার (৪ মে) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়া গ্রামের মৃত কৈলাশ চন্দ্রের ছেলে কমল চন্দ্রের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা সাড়ে তিন ভরি  সোনা, গরু বিক্রির দুই লাখ টাকা ও কাঁসার থালা বাসন নিয়ে যায়।

এছাড়া একই রাতে পৌরসভার দমদমা মহল্লার পুরাতন অফিস সংলগ্ন পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক ঈশিতা আকতারের বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে ১ ভরি সোনার গহনা, একটি ল্যাপটপ, ৭ ভরি রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন