মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল জয়পুরহাটের শিক্ষার্থীর

দক্ষিণ কোরিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল জয়পুরহাটের শিক্ষার্থীর

সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত হাসিবুর জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। সে দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার স্থানীয় সময় (রাত ২টায়) মধ্যরাতে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ একজন চালকের একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাচাঁতে পারেননি। পরে রবিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

নিহত হাসিবুর রহমানের সম্পর্কে তার বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বরে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার মাত্র চার মাস আগে হাসিব বিয়ে করেন।

 

তার এই হঠাৎ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশিরা তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে আইনী প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। তার এই অপ্রত্যাশিত মৃত্যুর খবরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল মৃত্যুতে সহপাঠী ও প্রবাসীরা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন