Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:2c73:81e6:548a:6a6d): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ থেকে ২১৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব অধিনায়ক মো. মারুফ হোসেন। 

গ্রেপ্তার যুবকেরা হলেন—কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা গ্রামের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন (২২), ও দেবীদ্বার থানার রাজাকাচর গ্রামের ইসমত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)। 

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক বলেন, রাজশাহী থেকে একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। এমন খবরে শুক্রবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানোর সময় একটি কাভার্ডভ্যানের গতিরোধ করা হয়। কাভার্ডভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ জুলাই ২০২৬ || ৩০ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: