বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

চৌহালীতে নবাগত কৃষি অফিসার মাজেদুর রহমানের যোগদান

চৌহালীতে নবাগত কৃষি অফিসার মাজেদুর রহমানের যোগদান

নবাগত সিরাজগঞ্জের চৌহালী  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাজেদুর রহমান যোগদান করেছেন। তিনি মঙ্গলবার চৌহালী উপজেলা কৃষি অফিসে যোগদান করেছেন। তিনি ৩১তম বিসিএস ব্যাচের একজন মেধাবী,দক্ষ কর্মকর্তা। যোগদানের পর নবাগত কৃষি অফিসার মাজেদুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দেখা করলে ৷ 

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম নবাগত কৃষি অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান ৷

এর আগে তিনি সুনামগঞ্জ  জেলার শান্তিগন্জ  উপজেলা কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যোগদানের উদ্দেশ্যে উপজেলা কৃষি অফিসে পৌঁছলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে তাকে বরন করে নেন।

চৌহালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদের বদলী হওয়ায়, কৃষিবিদ মো: মাজেদুর রহমান উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন।

মাজেদুর রহমান তার দক্ষতা দিয়ে চৌহালী উপজেলা কৃষিক্ষেত্রে অগ্রনী ভূমিকা রেখে দায়িত্ব পালন করে কৃষিকে আরও এগিয়ে নিবেন,এমনটাই প্রত্যাশা চৌহালীবাসী৷ 

উল্লেখ্য, মো: মাজেদুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ (বাকৃবি)তে পড়াশোনা করে ৩১ তম বিসিএস কৃষি দপ্তরে যোগদান করেন ৷তিনি এক ছেলে ও  মেয়ের জনক এবং স্ত্রীর একজন চিকিৎসক ৷ তার বাড়ি  টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় ৷

এদিকে বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ উপজেলার জনপ্রতিনিধিসহ  সর্বস্তরের মানুষের কাছ থেকে বিদায় নেয় ৷ তিনি নবাগত কৃষি অফিসার হিসেবে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় যোগদান করেছেন৷

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন