মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে র‌্যাব -১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তারা হলো, চট্রগ্রামের বুজপুর উপজেলার হলুদিয়া সৈনিক পাড়া গ্রামের জসিম উদ্দিন (২৫), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বরলাম পুর আলম পাড়া গ্রামের আমিনুল ইসলাম (২২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেব পুর পুকুর পাড়া গ্রামের মোছাঃ লতিফ বেগম (২৩)।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সিরাজগঞ্জের সলংগা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০.৫ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বৃহস্প্রতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাজিপুর মোড়ে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন ও ১ টি ট্রাক জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা