Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.223): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৭ কারবারি আটক

সিরাজগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৭ কারবারি আটক

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় ও শাহাজাহাদপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ ৭ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -১২। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) রাতে উল্লাপাড়ার পৌরসভার আকবর আলী কলেজের সামনে থেকে দুই গ্রাম হেরোইন, এক বোতল ফেন্সিডিউল, মাদক ক্রয় বিক্রয়ের চারটি মোবাইলফোন এবং নগদ তিন হাজার ৭৮০ টাকাসহ চার ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। 

এদিকে শাহজাহাদপুর উপজেলার তালগাছি এলাকা থেকে ৫৮৪ (পাঁচশত চৌরাশি) পিস ইয়াবা ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ৭০০ টাকাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷ 

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পুরাতন দক্ষিণপাড়া ঝিকিড়া এলাকার মৃত আমিরুল ইসলাম ছেলে মোঃ কাওছারুজ্জামান(৩৫) ও তার বড়ভাই মোঃ আক্তারুজ্জামান(৪০), বাঁখুয়া এলাকার মৃত আবুল হোসেন প্রামানিক ছেলে  মোঃ সাইফুল ইসলাম(৫৭), ঘোষগাতি এলাকার সুধির কর্মকার ছেলে সজল কর্মকার(২৭)।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার পাটুয়াকান্দি এলাকার মৃত আঃ জুব্বারের ছেলে মোঃ ওসমান গনি (৩৮), আব্দুল হক@হক সাহেবের ছেলে মোঃ আল আমিন(২৪), মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৫)।

গ্রেফতারকৃতদের বিরোধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া ও শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ জুলাই ২০২৬ || ২১ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: