সংগৃহীত
নিহত শাফিন উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মো. সাখাওয়াত হোসেনের (মিঠু) ছোট ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং ইতোমধ্যে ১০ পারা কোরআন হিফজ করেছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় দিন আগে শাফিন হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত ও প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে সিরাজগঞ্জের ‘আভিসিনা হাসপাতালে’ ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর ডেঙ্গুর জটিলতায় তার লিভারে সমস্যা দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শাফিনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। ঢাকায় পৌছে একাধিক হাসপাতালে শয্যা খালি না পেয়ে শেষ পর্যন্ত তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ফজরের নামাজের পর তার মৃত্যু হয়।
সূত্র: কালবেলা









