Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.73): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফেনীর পথে সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীর পথে সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত

ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে তার গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রম করে। 

এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া স্থানীয় নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়।

এর আগে সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। 

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।এপরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরপর ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী কর্মসূচি শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ অক্টোবর ২০২৬ || ১৬ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: