বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই দল!

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও একই দল!

সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম দিনের খেলা মাঠে গড়িয়েছে। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট। এরপর সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। যদিও এই ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে প্রথম টেস্টের দল নিয়েই খেলবে বাংলাদেশ। অর্থাৎ অপরিবর্তিত দল থাকছে দ্বিতীয় টেস্টেও। এই সিরিজে বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। যদিও প্রথম টেস্টে কারোর অভিষেক হয়নি। 

ওপেনিংয়ে সাদমান আর জয় কেউই ভালো করতে পারছেন না। তবে মুমিনুল-নাজমুল শান্তরা আছেন সেরা ফর্মে। বল হাতে দাপট দেখিয়েছেন মিরাজরা। 

প্রসঙ্গত, মিরপুর টেস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৯ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ রান। শেষ পর্যন্ত সফরকারীদের কত রানের টার্গেট দিতে পারে, এখন সেটিই দেখার বিষয়। 

দ্বিতীয় টেস্টের সম্ভাব্য স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ মে ২০২৬ || ৩১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন