বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

এবার কভারাতসখেলিয়া জুনিয়রের দিকে নজর বায়ার্নের

এবার কভারাতসখেলিয়া জুনিয়রের দিকে নজর বায়ার্নের

সংগৃহীত

ইউরোপীয় ফুটবলে কভারাতসখেলিয়া নামটি এখন বেশ পরিচিত। নাপোলি ও পিএসজিতে নিজের জাদু দেখানোর পর এবার খভিচা কভারাতসখেলিয়ার ছোট ভাই তোর্নিকে কভারাতসখেলিয়াকে নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। ১৬ বছর বয়সী এই জর্জিয়ান ফরোয়ার্ডকে নিজেদের যুব উন্নয়ন প্রকল্পের অংশ করতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ।

জর্জিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বায়ার্ন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য তোর্নিকে ইতোমধ্যেই বায়ার্নে পাড়ি জমিয়েছেন।

দিনামো তিবিলিসির এই তরুণ প্রতিভাকে নিজেদের প্রজেক্ট সম্পর্কে ধারণা দিতেই এই বৈঠকের আয়োজন করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বায়ার্ন ছাড়াও ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাব নজর রাখছে তোর্নিকের ওপর।

তোর্নিকে যখন নিজের ক্যারিয়ারের আলোচনার জন্য মিউনিখে অবস্থান করেছেন, ঠিক তখনই আজ চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের মুখোমুখি হতে চলেছে তার বড় ভাইয়ের ক্লাব পিএসজি। ফরাজি জায়ান্টদের এই তারকা প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ৫-৪ গোল ব্যবধানের জয়ে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তোর্নিকের জন্য গত সপ্তাহটি ছিল ঘটনাবহুল। দিনামো তিবিলিসির সিনিয়র দলে প্রথমবারের তো ডাক পাওয়ার পরপরই তিনি জার্মানির উদ্দেশ্যে উড়াল দেন। পূর্ব ইউরোপের তরুণ প্রতিভাদের খুঁজে বের করার পরিকল্পনাার অংশ হিসেবেই তোর্নিকেকে দলে ভেড়াতে মরিয়া বায়ার্ন মিউনিখ।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৬ মে ২০২৬ || ২৩ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন