বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

ক্রীড়াজগতের প্রথম প্রচ্ছদকন্যা জিমন্যাস্ট খুশি আর নেই

ক্রীড়াজগতের প্রথম প্রচ্ছদকন্যা জিমন্যাস্ট খুশি আর নেই

সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অন্যতম দলিল পাক্ষিক ক্রীড়াজগত। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ১৯৭৭ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসা এই পত্রিকার প্রথম সংখ্যার (২০ জুলাই ১৯৭৭) প্রচ্ছদকন্যা ছিলেন বিশিষ্ট জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি। সাবেক এই কৃতি অ্যাথলেট আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সত্তর ও আশির দশকে নারীদের জন্য খেলাধুলায় আসা আজকের মতো সহজ ছিল না। সেই সময়ে একজন নারী হিসেবে জিমন্যাস্টিকসের মতো চ্যালেঞ্জিং খেলায় অংশগ্রহণ ছিল এক অনন্য দৃষ্টান্ত। খেলার মাঠ ছাড়িয়ে দেশের প্রথম ক্রীড়া পত্রিকার প্রচ্ছদে স্থান পাওয়া জিমন্যাস্ট খুশির অবস্থানকে ক্রীড়াঙ্গনে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল।

খুশির মূল পরিচয় জিমন্যাস্ট হলেও তিনি একজন জাতীয় জুডো চ্যাম্পিয়নও ছিলেন। ক্যারিয়ারের শুরুতে জুডো ও জিমন্যাস্টিকস উভয় মাধ্যমেই পারদর্শিতা দেখালেও পরবর্তীতে জিমন্যাস্টিকসকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ক্রীড়াক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদে কর্মরত ছিলেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।

দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি ক্রীড়াঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন