বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

৯ মাসে ইবনে সিনার মুনাফা ১৮ শতাংশ প্রবৃদ্ধি

৯ মাসে ইবনে সিনার মুনাফা ১৮ শতাংশ প্রবৃদ্ধি

সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-সেপ্টম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা পিএলসির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১ কোটি ১৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ৫১ কোটি ৮২ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির ৯ মাসের মুনাফায় ৯ কোটি ৩৫ লাখ টাকা বা ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আজ (বুধবার) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। এই প্রতিবেদন বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) ইবনে সিনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিলো ১৫ টাকা ৫৯ পয়সা। 

এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচলন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৯ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিলো ২৬ টাকা ১৬ পয়সা। আর গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ১০ পয়সা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন