সংগৃহীত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
আজ (বুধবার) বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে বীমা কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ১ টাকা ৭ পয়সা।
এদিকে ২০২৫ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচলন প্রবাহ (এনওএফপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭৬ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৮ পয়সা।
বীমা কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ জুন বিকেল ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুন।
সূত্র: ঢাকা পোষ্ট














.webp)