Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.16): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

কু‌য়ে‌তে বৈধ সিভিল আইডিধারীদের জন‌্য সুখবর

কু‌য়ে‌তে বৈধ সিভিল আইডিধারীদের জন‌্য সুখবর

সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা পড়েছেন, তাদের জন্য তিন মাস মেয়াদি বিশেষ ‘ইলেকট্রনিক লিভ পারমিট’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ (বুধবার) কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। 

নোটিশে জানানো হয়, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে ফিরতে পারছেন না, তাদের তিন মাস মেয়াদি ইলেকট্রনিক লিভ পারমিট দেওয়া হবে। এই লিভ পারমিট গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সিভিল আইডির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এই সুবিধা নিশ্চিত করতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা নতুন এন্ট্রি ভিসা (বেসরকারি খাতের চাকরি, গৃহকর্মী বা ফ্যামিলি ভিসা ইত্যাদি) পেয়েছেন কিন্তু কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। 

বর্তমান পরিস্থিতির কারণে যারা প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে কুয়েতের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। কুয়েত সরকার পুনরায় ভিসা ইস্যু শুরু করার ঘোষণা দেওয়ার পর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। 

জরুরি এই নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট সব বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহবান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন