বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরের স্লো উইকেট থেকে চট্টগ্রামের উইকেট হতে পারে টার্নিং পয়েন্ট। মিরপুরের মত কিছুটা ধীর উইকেট যে থাকছে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। চট্টগ্রামের উইকেটে যারা রানের বন্যা বইয়ে দিতে পারবে, তারাই এগিয়ে থাকবে সিরিজ জয়ের দৌড়ে।

আজ ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। খেলা শুরু হবে সকাল ১১টায়। তার আগে আলোচনায় কেমন হবে একাদশ টাইগারদের। ধারণা করা হচ্ছে তাসকিন আহমেদকে বিশ্রামে দিয়ে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ওরউরকে, জেডন লেনক্স।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন