সংগৃহীত
রাজধানীর সবুজবাগের দক্ষিণ বাসাবো খেলার মাঠ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোবারক হোসেন (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোবারক হোসেনের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামে। তার বাবার নাম মঙ্গল মিয়া। বর্তমানে পরিবারের সাথে সবুজবাগের দক্ষিণ বাসাবো এলাকায় বসবাস করতেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) নরউত্তম জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ বাসাবো খেলার মাঠে বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।
এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সংস্পর্শে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাসপাতালে নিহতের ভাগিনা সুমন জানান, তার মামা নিরাপত্তা কর্মীর কাজ করতেন। বেশ কিছুদিন কাজে না গেলে পারিবারিক কলহ হয়। তারপর থেকে বাসায় ঠিক মতো যাতায়াত করেন না। তিনি মাদকের সঙ্গে জড়িয়ে যান বলেও জানান সুমন। তার তিনটি মেয়ে এক ছেলে রয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট













.webp)