সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে ভালো করতে ব্যর্থ ছিলেন নাহিদ রানা। তবে দ্বিতীয় ম্যাচে আজ আগের ব্যর্থতা ভুলে বল হাতে আগুন ছুটিয়েছেন তিনি। ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন দলের হয়ে ইমপ্যাক্ট রাখার কথা।
রানা বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দলের জন্য ইমপ্যাক্ট পারফরম্যান্স করার। সেটা হতে পারে একটা নির্দিষ্ট স্পেল বা একটা ওভার, যেকোনো সময় হতে পারে। আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমার দলকে জেতানোর জন্য একটা ওভারও ভালো করতে পারি এবং সেই ওভারটা যদি আমার দলের জয়ে প্রভাব ফেলে, তাহলেই আমি খুশি।’
‘সবগুলোই আমার কাছে বিশেষ এবং প্রতিটি উইকেটই আলহামদুলিল্লাহ্ আমার কাছে ভালো লাগে। উইকেট একজন বোলারের কাছে কম-বেশি হয় না। আমি দলের জন্য ইমপ্যাক্টফুল পারফরম্যান্স দেখাতে পেরেছি, এটার জন্যই শুকরিয়া। আমার কাছে সবগুলো উইকেটই একই রকম মনে হচ্ছে।’
গেল ম্যাচের বাজে দিন নিয়ে রানা বলেন, ‘সাধারণত প্রত্যেকটা দিন বা প্রতিটি খেলা একজন খেলোয়াড়ের জন্য ভালো যায় না। এর আগের খেলাটা আমার জন্য হয়তো ভালো দিন ছিল না এবং আমার দিন ছিল না। আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। এই খেলায় পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছি এবং পরিকল্পনা অনুযায়ী বল করার চেষ্টা করেছি, আজকে সফল হয়েছি।’
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)








.webp)
