সংগৃহীত
এই মৌসুম শেষে বার্নার্দো সিলভার ক্লাব ছাড়ার ব্যাপারে শক্তিশালী ইঙ্গিত দিলেন ম্যানচেস্টার সিটির সহকারী পেপ লিন্ডার্স। তিনি বলেছেন, ‘প্রতিটি ভালো গল্পের শেষ আছে।’ এই জুনে ইতিহাদ স্টেডিয়ামে শেষ হচ্ছে সিলভার চুক্তির মেয়াদ।
ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন করা হলে পর্তুগালের এই অভিজ্ঞ ফুটবলার বলেছেন, ‘আমি জানি, আমি কী করতে যাচ্ছি।’ কিন্তু নিজের পরিকল্পনার কথা কখনো জানাননি। লিন্ডার্স এই ব্যাপারে রহস্য রাখলেন না। লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে এফএ কাপ ম্যাচ জয়ের পর নিয়মিত কোচ পেপ গার্দিওলার বদলি হিসেবে সংবাদ সম্মেলনে এনিয়ে কথা বলেন তিনি।
লিন্ডার্স বলেছিলেন, ‘প্রতিটি ভালো গল্পের শেষ আছে। আমি আশা করি সে শেষ মাসগুলো উপভোগ করবে—আর মাত্র ছয় সপ্তাহ আছে— এবং তার বিদায় সুন্দর হবে। সবার মনোযোগের কেন্দ্রে থাকার দাবি রাখে সে।’ ৩১ বছর বয়সীর নতুন গন্তব্য হতে পারে সৌদি আরব, বার্সেলোনা বা বাল্যকালের ক্লাব বেনফিকা।
এফএইচএম/
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)









.webp)
