Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

গুড়ের পায়েস তৈরির রেসিপি

গুড়ের পায়েস তৈরির রেসিপি

শীতের দিনে গুড়ের পায়েস খাবেন না তাই কি হয়! তবে অনেকে সঠিক রেসিপি জানা না থাকার কারণে পায়েস রাধতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রেই গুড়ের পায়েস তৈরির সময় দুধ মেশালে দুধের ছানা কেটে যায়। কিন্তু সঠিক রেসিপি জানা থাকলে এই সমস্যায় পড়তে হবে না। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পোলাওয়ের চাল- আধা কাপ

খেজুরের গুড়- ৪০০ গ্রাম

দুধ- ১ লিটার

নারিকেল কোরানো- ১ কাপ

পানি- পরিমাণমতো

তেজপাতা- ২টি

কিশমিশ- ১ টেবিল চামচ

দারুচিনি- ২ টুকরা

বাদাম কুচি- ১ টেবিল চামচ

লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন

চাল ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার মতো। এরপর ধুয়ে তার সঙ্গে তিন কাপ পানি, তেজপাতা, দারুচিনি ও সামান্য লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ঘন হয়ে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। অন্য একটি পাত্রে এক কাপ পানির সঙ্গে গুড় মিশিয়ে জ্বাল দিয়ে ঠান্ডা হতে রেখে দিন। চাল সেদ্ধ হলে তাতে জ্বাল দিয়ে রাখা গুড়, নারিকেল ও দুধ মেশান। অল্প আঁচে কিছুক্ষণ জ্বাল দিন। ঠান্ডা হলে নামিয়ে কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ সেপ্টেম্বর ২০২৬ || ২৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: